আমার পড়াশোনা পাতা
আমার গণিত শিক্ষার আসর: পর্ব ০৫
৩১)গুণ কী?
উত্তর :গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রুপ।
৩২)গুণ কাকে বলে?
উত্তর : পুন: পুনঃ যোগ করাকে গুণ বলে।
৩২) গুণের কয়টি অংশ ও কী কী?
উত্তর : গুণের তিনটি অংশ। যথা: ক)গুণ্য,খ) গুণক এবং গ) গুণফল
৩৩)গুণ্য কাকে বলে?
উত্তর : যে সংখ্যাকে গুণ করা হয়,তাকে গুণ্য বলে।যেমন: ৫×৪=২০; এখানে ৫ হলো গুণ্য।
৩৪)গুণক কাকে বলে?
উত্তর : যে সংখ্যা দিয়ে গুণ করা হয়,তাকে গুণক বলে।যেমন:৫×৪=২০; এখানে ৪ হলো গুণক।
৩৫)গুণফল কাকে বলে?
উত্তর : গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। যেমন:৫×৪=২০;এখানে ২০ হলো গুণফল।
চলমান...৫
Tags
আমার পড়াশোনা পাতা
